আগামী বছরের এপ্রিলে ডিউক ও ডাচেস অব কেম্ব্রিজের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। কেনসিংটন প্যালেস এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কেনসিংটন জানিয়েছে, কেট মিডলটন এখানো মনিং সিকনেসে ভুগছেন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে।
গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে কেট মিডলটনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর মঙ্গলবার তাকে প্রথম জনসম্মুখে দেখা যায়। চারদিনের সফরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি ট্যান যুক্তরাজ্যে আসার পর তাকে স্বাগতম জানাতে প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট মিডলটনকে দেখা যায়।
গত বছরের জুলাই মাসে কেট-উইলিয়ামের প্রথম সন্তান প্রিন্স জর্জ জন্মগ্রহণ করে। সূত্র: বিবিসি।