পবিত্র হজ্ ও মহানবী হযরত মুহাম্মদকে (সঃ) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করার অভিযোগে এক মুক্তিযোদ্ধার করা মামলার আবেদন গ্রহণ করে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য, প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।
মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় এক মুক্তিযোদ্ধার করা আবেদনের পর বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীন গ্রেফতারি পরোয়ানা জারির এই আদেশ প্রদান করেন। মামলার বাদী গাজী রইচ উদ্দিন জেলার সলঙ্গা থানার বোয়ালিয়ারচর এ্যারান্দহ গ্রামের এমাজউদ্দিনের ছেলে।