ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: বিসিবির কর্মচারী গ্রেফতার

 
 
 
 
 
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিরাপত্তা শাখার একজন খণ্ডকালীন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মইনুল হোসেন। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি জানিয়েছেন— প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মইনুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিসিবির সূত্র জানিছে— গ্রেফতার ব্যক্তি আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ-জিম্বাবুইয়ে ক্রিকেট সিরিজের নিরাপত্তার খণ্ডকালীন সদস্য হিসেবে কাজ করছিলেন। এ ধরনের একটি সিরিজ অনুষ্ঠানের সময় স্টেডিয়াম এলাকায় খণ্ডকালীন কর্মচারী নিযুক্ত করা হয়। এদের স্থানীয়ভাবে ওয়াকিটকি বাহিনী বলা হয়।