প্রধানমন্ত্রীকে কটূক্তি: বিসিবিকর্মী গ্রেপ্তার

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা শাখার এক কর্মীকে মঙ্গলবার রাতে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মঈনুল হোসেন।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জসিম উদ্দিন গ্রেপ্তারের ব্যপারটি নিশ্চিত করে বলেছেন , “মিরপুর এলাকা মঈনুল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।” এ বিষয়ে বিস্তারিত জানতে মিরপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।