লকারের ভেতর চার নবজাতকের লাশ

 
কানাডার উইনিপেগে একটি সংরক্ষণাগারের লকার থেকে চারটি নবজাতকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সোমবার উইনিপেগ ইউ-হাউল সংরক্ষণাগারের একজন কর্মী পুলিশে খবর দিলে নবজাতকদের পঁচে যাওয়া দেহ উদ্ধার করা হয়। 
তদন্তকারীরা বলছেন, কিছু ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। অতীতে নিখোঁজ হওয়াদের সঙ্গে এই লাশের সম্পৃক্ততা নেই। 
পুলিশের মুখপাত্র এরিক হোফলে কানাডার গণমাধ্যমকে বলেছেন, এই দুঃখজনক ঘটনা বিশ্বাসের অতীত। দেহগুলো নবজাতদের অথবা একবোরেই কমবয়সী শিশুদের বলে জানিয়েছেন তিনি।
উদ্ধারের আগে দেহগুলি ঠিক কতোদিন ধরে এখানে রাখা ছিল তা জানা যায়নি।