সম্প্রতি চোখের সমস্যায় ভুগছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই সঞ্জয় লীলা বনশালীর সিনেমা 'বাজিরাও মাস্তানি' সিনেমার শ্যুটিংয়ে যোগ দিতে পারছেন না। খবর জিবাংলার।
বলিউডের মেরি কম কনজাঙ্কটিভাইটিসে (চোখ ওঠা) আক্রান্ত হয়ে এখন ঘরবন্দি। বাধ্য হয়েই তাকে সিনেমার শ্যুটিংও শিডিউল বাতিল করতে হলো।
প্রিয়াঙ্কা টুইটার লেখেন, খুব খারাপ লাগছে। শ্যুটিং বাতিল হয়ে গেল। দিওয়ালিও বাতিল। এখন শুধু বিছানায় বসে থাকতে হবে।