সৌদি মুফতি: টুইটার ‘সকল পাপের উৎস’

 
জনপ্রিয় খুদে ব্লগ সাইট টুইটারকে ‘একটি মিথ্যা ও পাপের উৎস’ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের প্রথম দিককার একজন ধর্মপ্রচারক। 
সোমবার টেলিভিশনে ‘ফতোয়া’ অনুষ্ঠানে শেখ আবদুল আজিজ আল শেখের বক্তব্য প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, এটার সঠিক ব্যবহার হলে, সত্যিই লাভজনক হতো। কিন্তু দুর্ভাগ্যবশত তা তুচ্ছ বিষয়ে নষ্ট করা হচ্ছে। 
মুফতি বলেন, টুইটার সব পাপ ও ধ্বংসের উৎস। মানুষ একে বিশ্বাসযোগ্য তথ্যের উৎস মনে করে। কিন্তু এটি মিথ্যা ও অসত্যের উৎস। 
সৌদি আরব সুন্নি ইসলামের রীতি-নীতি কঠিনভাবে মেনে চলে। এর মধ্যে লিঙ্গের বৈষ্যম্যকেও মানা হয়।