রাজধানীর মোহাম্মদপুরে সহোদর দুই ভাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খুইয়েছে। তারা হলেন, শাহজাহান (৪০) ও খোরশেদ (৩২)। বুধবার সকালে মোহাম্মদপুর থেকে কাওরান বাজার আসার সময় বাসের ভিতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সহোদর দুই ভাই অচেতন হয়ে পড়েন। তাদের কাওরান বাজারে একটি চায়ের দোকান রয়েছে। পাওনা দুই লাখ টাকা নেয়ার জন্য তারা মোহাম্মদপুর গিয়েছিলেন।
ফার্মগেট থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।