পেট্রোবাংলার চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
২০১০ সালের অগাস্টে হোসেন মনসুরকে চুক্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। তার মেয়াদ শেষ হওয়ার পর গত রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।