দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকসহ নয়জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
তারা হলেন- দুদকের আইন শাখার মহাপরিচালক কামরুল হাসান মোল্লা, পরিচালক গোলাম ইয়াহিয়া, আবদুল আজিজ ভূঁইয়া, উপ-পরিচালক ঢালী আবুদস সামাদ, এস এম গোলাম মাওলা সিদ্দিকী ও সাবেক উপ-পরিচালক রঞ্জন কুমার মজুমদার, সহকারী পরিদর্শক আবদুস সোবহান, কোর্ট সহকারী (এএসআই) নুরুল ইসলাম ও ইসহাক ফকির।
সভায় দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের সনদ যাচাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে।