ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : হাছান মাহমুদ

 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা মুক্তিযুদ্ধ চায়নি, মুক্তিযুদ্ধ চলাকালীন  দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া। সেই দলের কর্মীরা দেশের উন্নয়ন চাইবে না- এটাই স্বাভাবিক। তাই তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্বে করেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জমান দুর্জয়। 
তিনি বলেন, ’৭১-এর ঘাতক-দালাল ও ষড়যন্ত্রকারীরা মিলে এখন জোট বেঁধেছে। তারা একের পর এক, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাই স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।