‘বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ’

 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ বিশ্ব দরবারে তার জায়গা করে নিয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ একদিন জাতির পিতার সোনার বাংলায় পরিণত হবে।’ 
বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে স্পিকার শিরীন শারমিন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন এবং সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠানে স্পিকার ও সাবের হোসেন চৌধুরীর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিশ্ব জয় করেছে বাংলাদেশ।'