ডাকাতির পর অনুশোচনা অতঃপর..

ডাকাতির পর ডাকাতির মাল নিয়ে যত দ্রুত পারে সটকে পড়ে ডাকাত। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে গা ঢাকা দিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু যুক্তরাষ্ট্রের এক ডাকাত টাকাকড়ি নিয়ে পালানোর পর অনুশোচনায় ভুগে নিজেকেই পুলিশের হাতে তুলে দিয়েছে! চলতি সপ্তাহে ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের সিয়াটলে। ওয়াশিংটন স্টেট ব্যাংকে ডাকাতি করে ডাকাত পালিয়ে যায়। থানায় খবর যাবার পর যখন তাকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজে বেড়াচ্ছে তখন ডাকাত অনুশোচনায় ভুগতে শুরু করে। এক পর্যায় ডাকাতির সব অর্থ নিয়ে সে নিজেই পুলিশের অপেক্ষায় ব্যাংকের বাইরে বসে থাকে। গ্রেফতারের পর নিজের দোষ স্বীকার করেছে। -রয়টার্স