অটোয়া হামলায় সন্ত্রাসী মাইকেল যিহাফ বিবিউ

কানাডার রাজধানী অটোয়ায় সংসদ ভবন তথা জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে সন্ত্রাসী হামলা হয়েছে, তার নায়ক হচ্ছে মাইকেল যিহাফ বিবিউ। ঘটনাস্থলে স্মৃতিসৌধের রির্জাভিস্ট কর্পোরাল নাথান সিরিলোকে হত্যার পরে তিনি নিজেও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন। সে সময় পার্লামেন্টের একটি কক্ষে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারাপার কাজ করছিলেন।
১৯৮২ সালে জন্ম নেয়া কানাডার ক্যুইবেক প্রদেশে বেড়ে ওঠা বিবিউ ছিল ধর্মান্তরিত মুসলিম; তার প্রকৃত নাম- মাইকেল জোসেফ হল। তবে ধর্মান্তরিত হবার পর তার পুরো নাম দাঁড়ায় মাইকেল আবদুল যিহাফ বিবিউ। সূত্রে প্রকাশ, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তাকে ‘হাই-রিস্ক ট্রেভেলার’ প্রতিপন্ন করে তার পাসপোর্ট জব্দ করেছিল।
খবরে প্রকাশ, তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিটির ভিলারে-সেন্ট-মাইকেল-পার্ক এক্সটেনশনে বাস করেছেন। ২০০৪ সালের ডিসেম্বরে ‘পিসিপি’ রাখার দায়ে দুই মাস, মারিজুয়েনা রাখার কারণে বাড়তি একদিন জেলে খাটেন। এবং জেলমুক্তির শর্ত ভঙ্গ করায় দোষী সাব্যস্ত হয়েছেন। একইভাবে ২০০৬ সালে মারিজুয়েনা রাখার কারণে কোর্টে হাজিরা না দিয়ে ২০০৯ সালে দোষ স্বীকার করেন। পাশাপাশি ২০১১ সালে ভ্যাংকুভারে একটি ডাকাতিতে তার সম্পৃক্ততা ছিলো বলে খবরে জানানো হয়।