উত্তরা ইনভেস্টম্যান মাল্টিপারপাস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে রাজধানীর উত্তরা ইনভেস্টম্যান মাল্টিপারপাস কোঅপারেটিভ স্যোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার সচিব মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মহানগর হাকিম আসাদুজ্জামান নুর মামলার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে পল্টন থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী তার আর্জীতে উল্লেখ করেন, প্র্রতিষ্ঠানের বিভিন্ন এফডিআর থেকে বিভিন্ন সময় আসামি প্রতারণার মাধম্যে অর্থ আত্মসাৎ করেন।