তথ্য গোপনের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানা। মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক
বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাসিনা সুলতানা।
আদালতে হাসিনা পক্ষে শুনানি করেন সৈয়দ রিজাউর রহমান। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
গত মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. নাসিরুদ্দিন রাজধানীর রমনা থানায় হাসিনা সুলতানার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।