নিঝুম দ্বীপের ভূমি বরাদ্দ-স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

 
সংরক্ষিত বনভূমি নিঝুম দ্বীপের ভূমি বরাদ্দ ও স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ইতোপূর্বে যাদের লিজ দেয়া হয়েছে তাদের ও অবৈধ দখলদারদের একটি তালিকা তৈরি করে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মোহম্মদ‏ আতাউর রহমান খানের এক ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
নোয়াখালী জেলা রেজিস্ট্রার, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি ভূমি কমিশনার, ভূমি সাব-রেজিস্ট্রারকে (হাতিয়া) এই আদেশ পালনে নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী আবু বকর ও বাংলার চোখের ফটোসাংবাদিক রফিকউদ্দিন এনায়েত নিঝুম দ্বীপ রক্ষার নির্দেশনা চেয়ে এই রিট দায়ের করেন।
আবেদনের পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহমুদ হাসান শুনানি করেন।