শিক্ষার গুণগত মান বাড়ানো বড় চ্যালেঞ্জ : নাহিদ

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার গুণগত মান বাড়ানোকে জাতির জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষা পরিবারের প্রতিটি সদস্যের কাজের মান, দক্ষতা, কর্মসময়, বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা প্রতি দিন নিজ নিজ কাজের মূল্যায়ন করে পরবর্তীতে আন্তরিকভাবে কাজ করলেই এ চ্যালেঞ্জ মেকাবেলা করা সম্ভব হবে।
শিক্ষমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) সেমিনার কক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রাতিষ্ঠানিক স্ব-মূল্যায়ন প্রতিবেদন ২০১৪’-এর উপস্থাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এ অনুঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর যুগ্ম প্রকল্প পরিচালক রতন কুমার রায়, মাউশি’র পরিচালক প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। 
শিক্ষামন্ত্রী বলেন, গত সাড়ে ৫ বছরে শিক্ষাখাতে যুগান্তকারী অগ্রগতি ঘটেছে। প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি হার এখন শতকরা ৯৯ ভাগের উপরে।
তিনি বলেন,দেশি-বিদেশি অনেক প্রতিযোগিতায় আমাদেও শিক্ষর্থীরা ভালো ফল অর্জন করছে।