আনন্দ শিপইয়াডের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

 
আনন্দ শিপইয়ার্ডের হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে নতুন টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 বৃহস্পতিবার কমিশনের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তিন সদস্যের এই টিম গঠন করা হয়েছে।
এ টিমের অন্য সদস্যরা হলেন উপ-সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত এবং উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন। এর আগে কমিশনের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এ অনুসন্ধান পরিচালনা করেন।
দুদক সূত্র জানায়, আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অবিযোগ রয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। চলতি বছরের এপ্রিলে এ ব্যাপারে দুদক অনুসন্ধান শুরু করে।