পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, যে শিক্ষা দেশের মানুষের কাজে আসে না সে শিক্ষার কোন মূল্য নেই। তিনি বলেন, শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, ছাত্র-ছাত্রীদের তিনি সুনাগরিক, বিনয়ী এবং জীবনে সফলতা অর্জনের জন্য পড়াশোনা করার আহবান জানান।
বৃহস্পতিবার নটরডেম কলেজ সায়েন্স ফেস্টিবাল-২০১৪ এবং সাধারন জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হাসেন মঞ্জু এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে নটরডেম কলেজের সাবেক ছাত্র আনোয়ার হোসেন মঞ্জু স্মৃতিচারণ করে বলেন, আমাদের সময়ে এই কলেজে পড়শোনা করা ছিলো ভাগ্যের ব্যাপার। তখন বেশিরভাগ ছাত্র ছিলো পাকিস্তানি। ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গড়ায় অংশগ্রহণের পাশাপাশি তাদেরকে সুনাগরিক, বিনয়ী এবং সফলতা অর্জনের ক্ষেত্রে নটরডেম কলেজের ভূমিকা অগ্রগণ্য বলে তিনি উল্লেখ করেন। এসময় তিনি সেন্ট গ্রেগরী স্কুলেরও প্রশংসা করেন। তিনি বলেন, আজ দেশে শিক্ষা বিশেষ করে পরীক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন এসেছে তাতে নটরডেম কলেজের অবদান রয়েছে।
বাংলাদেশি ছাত্রদের প্রশংসা করে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, আমাদের দেশের কোন শিক্ষার্থী দেশের বাইরে ভালো ফলাফল করলে তাকে ঈর্ষার চোখে দেখা হয়। বিদেশিরা আমাদের দেশের শিক্ষার্থীদের সফলতা সম্মানের চোখে দেখে।
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জন্য আমরা একটি আদর্শ পরিবেশ তৈরি করতে পারি নাই। তবে, ৫০ বছর আগের শিক্ষা ব্যবস্থা থেকে বর্তমান ব্যবস্থা অনেক ভালো। এখনকার ছাত্রছাত্রীরা যথাসময়ে বই পাচ্ছে। এখন যারা শিক্ষা দিচ্ছেন তারা অনেকেই আগের চেয়ে যোগ্য। নটরডেম কলেজ সম্পর্কে তিনি বলেন, এ কলেজের সুনাম ছিলো, আছে এবং থাকবে। এখানকার শিখ্ষকরা শুধু শিক্ষার জন্য শিক্ষা দেন না। তারা ছাত্রদের সুনাগরিক এবং সফলতা পাবারও শিক্ষা দিয়ে থাকেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিযুস রোজারিও ।
বিশেষ অতিথি নটরডেম কলেজের এসোসিয়েটস প্রফেসর সুশান্ত কুমার।বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পরিচালক (বিপণন) মো: মিজানুর রহমান বক্তব্য রাখেন।