সিএসআর আইন প্রণয়নের তাগিদ

 
সিএসআর-এর মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন কাজে গতিশীলতা আনা সম্ভব। এজন্য সিএসআর সংক্রান্ত নীতিমালা, আইন, বিধি ও গাইড লাইন তৈরি করা একান্ত প্রয়োজন হয়ে উঠেছে। এক্ষেত্রে শুধু গাইড লাইন তৈরিই নয় বরং তা বাস্তবায়নে অনেক বেশি মনোযোগী হতে হবে। এজন্যে, আমাদের সিএসআর সংক্রান্ত কার্য পরিধি ঠিক করতে হবে। বাংলাদেশে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিষয়ক একটি গাইড লাইন তৈরি করতে বৃহস্পতিবার এক সভা পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরিকল্পনা বিভাগ ও সিএসআর সেন্টার যৌথভাবে এর আয়োজন করে।