পানওয়ালার বিদ্যুৎ বিল ১৩২ কোটি রুপি!

দীপাবলিতে এমন উপহারের জন্য তৈরি ছিলেন না হরিয়ানার পান বিক্রেতা রাজেশ। মাসিক বিদ্যুত্ বিলের বহর দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেছে।  কারণ বিলের অঙ্ক দাঁড়িয়েছে ১৩২ কোটি রুপিতে! বিল দেখে হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারছেন না তিনি।

হরিয়ানার সোনিপাত জেলার ছোট শহর গোহানা। এখানে একটি খুপরি ঘরে পানের দোকান চালিয়ে দিন গুজরান করেন রাজেশ। দোকানে রয়েছে একটি বাল্ব এবং একটি ছোট ব্লেডের পাখা। দু’টি জিনিস ব্যবহারের জন্য মাসে এক হাজার রুপির মধ্যে তাকে তার বিল। কিন্তু এবার অক্টোবর মাসের বিল দেয়া হয়েছে ওই অঙ্কের। রাজেশ জানিয়েছেন, ‘বিলে যে ভুল করে উল্টোপাল্টা অঙ্ক বসে ১৩২ কোটি রুপি হয়ে গেছে তা নয়, কথায়ও ওই একই সংখ্যা লেখা হয়েছে। তিনি বিদ্যুত্ অফিসে বিষয়টি সম্পর্কে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।-ইন্ডিয়া টাইমস