কানাডায় একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। বাড়িটিতে মানুষের মতোই চলাফেরা করে হিংস্র প্রাণী সাপ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাড়িটি কী সাপের, নাকি মানুষের!
কানাডার সাসকেসিয়ন প্রদেশের ওয়াইল্ড লাইফ সেন্টার জানিয়েছে, বাড়িটির পরিস্থিতি এমন যে বাড়িটিতে মানুষের কোনো কর্তৃত্ব নেই, বরং সাপই বিভিন্ন সময় মানুষের ওপর আধিপত্য বিস্তার করছে! সল্টহ্যাভেন পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মেগান লরেন্স জানান, প্রথমে পরিবারের এক সদস্য বাড়ির ভূগর্ভস্থ অংশে একটি সাপ দেখতে পান। তিনি কেন্দ্রে খবর পাঠান। আমরা বাড়িটিতে যাই। ভূগর্ভস্থ অংশে অভিযান চালাই। এখান থেকে আমরা বেশ কিছু সাপ বের করি। এরপর আমরা বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালাই। বালিশ, বিভিন্ন কৌটা, খাটের নীচে এবং রান্নাঘরসহ বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করি। আমরা মোট ৫৬টি সাপ ধরতে সক্ষম হই। এরপর পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আরো ৪৬টি সাপ নিয়ে আসা হয়। বাড়িটিকে সম্ভবত সাপ আপন ঘর বলেই মনে করেছিল। সাপের বসবাসের জন্য বাড়িটি হয়তো অত্যন্ত নিরাপদ ছিল। ১০২টি সাপের আস্তানা যেখানে সেই বাড়িটিকে সাপের বাড়ি বলা কি ভুল হবে! - ইউপিআই