সংক্রামক রোগ ম্যালেরিয়ার জীবাণুর বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রত্যন্ত এক অঞ্চলে কাজে লাগানো হচ্ছে ড্রোন। ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াজুড়ে বিস্তৃত বোর্নিও দ্বীপের মালয়েশিয়া অংশে একদল গবেষক ড্রোন ব্যবহার করে ম্যালেরিয়ার জীবাণু ছড়িয়ে পড়া এলাকার একটি মানচিত্র তৈরি করছেন। এতে জানা যাবে রোগটির বিস্তারের কারণ এবং তা রোধে করণীয় সম্পর্কে। মালয়েশিয়া সরকারের একটি কর্মসূচির আওতায় এই মানচিত্র তৈরি করা হচ্ছে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন ট্রেন্ডস ইন প্যারাসাইটোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় ব্যবহৃত ড্রোনের নাম সেন্সফ্লাই ইবি। ড্রোনটি ছোট হলেও একটি ক্যামেরা বহন করতে পারে। এটি মানুষের মধ্যে ম্যালেরিয়া জীবাণু বিস্তার লাভকারী নির্দিষ্ট এলাকার ওপর দিয়ে ওড়ার সময় নিচের ভূ-প্রকৃতি, চাষাবাদ ইত্যাদির ছবি তোলে। পরে সেই ছবি থেকে তৈরি করা হয় মানচিত্র ও ভূ-প্রকৃতির ডিজিটাল নমুনা। সেন্সফ্লাই ড্রোনটি টানা ৫০ মিনিট উড়তে পারে এবং একই সঙ্গে ১৬ মেগাপিক্সেল ক্ষমতার ক্যামেরায় ছবি তুলতে পারে।
গবেষকরা বলছেন, ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট অঞ্চলের ছবি তোলার পাশাপাশি ম্যালেরিয়া রোগটির বাহক ম্যাকাক বানর সম্পর্কেও নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: লাইভসায়েন্স।
গবেষকরা বলছেন, ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট অঞ্চলের ছবি তোলার পাশাপাশি ম্যালেরিয়া রোগটির বাহক ম্যাকাক বানর সম্পর্কেও নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: লাইভসায়েন্স।