‘হামলার পরিকল্পনা করেছিলেন চার জঙ্গি’

 
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের গ্রেফতার হওয়া চার সদস্য বিস্ফোরকদ্রব্য ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা লতিফ সিদ্দিকীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। 
গ্রেফতারকৃতরা হলেন-মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), মো. নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ (২৯)।
মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে রাজধানীর উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে চার জঙ্গিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 
তিনি জানান, গ্রেফতারকৃতরা লতিফ সিদ্দিকীসহ ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।
ডিবির যুগ্ম-কমিশনরা আরো জানান, তারা বাংলাদেশ জিহাদি গ্রুপ নামের একটি নতুন জঙ্গি প্লাটফর্ম করতে চেয়েছিল।
 
পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে ব্রিফিংয়ে আশা প্রকাশ করেন তিনি।