মিসরের সিনাই উপত্যকায় দুইটি হামলায় ৩১ জন সৈন্য নিহত হওয়ায় পর সেখানকার অংশ বিশেষে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সন্দেহভাজন জিহাদীদের হামলায় নিহতের ঘটনায় তিনদিনের শোকদিবস ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।
মিশর থেকে গাজা যাওয়ার রাফা ক্রসিংও বন্ধ করে দেয়া হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
দেশটিতে কয়েক দশকের ইতিহাসে এতোজন সৈন্য নিহত হওয়ার ঘটনা নেই।