পাঠ্যবইয়ে শামসুর রাহমানের ভুল জন্মদিন!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ-দ্বাদশ শ্রেণির ‘সাহিত্য পাঠ’ বইটির ৩০৪নং পৃষ্ঠায় কবি শামসুর রাহমানের জন্মদিন ২৪ অক্টোবর ছাপা রয়েছে। অথচ তাঁর জন্মদিন ২৩ অক্টোবর! IMG0

গত জুলাই ২০১৪ সালে প্রকাশিত অধ্যাপক ড. মাহবুবুল হকের সম্পাদনায় এই পাঠ্যপুস্তকের লেখকেরা সবাই ঢাকা বিশ্ববিদ্যায়লসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজের বাঙলা বিভাগের প্রভাষক মো. নিয়াজ উদ্দীন বলেন, ‘‘আমরা পড়াতে গিয়ে ছাত্রদের কাছে বিব্রত হচ্ছি এবং প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে!’’