বায়তুল মোকাররমে গোলাম আযমের মরদেহ

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মরদহে বায়তুল মোকাররমে নেয়া হয়েছে। সেখানে তার জানাযার প্রস্তুতি নেয়া হচ্ছে। শনিবার বাদ জোহার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জানাজা হওয়ার কথা রয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে তার মরদেহ নিয়ে বায়তুল মোকাররম মসজিদের দিকে রওনা দেন তার পরিবার ও জামায়োতের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে গোলাম আযমের জানাযা হওয়ার কথা জানান তার পরিবার। সেখানে ইমামতি করবেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমি। এরপর তাকে মগবাজার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।