উদ্ভট অজুহাতে অফিস ফাঁকি

কর্মচারিরা সাধারণত নিজের কিংবা আত্মীয় স্বজনের অসুস্থতার কথা বলে অফিস ফাঁকি দেয়। কিন্তু একটি সমীক্ষায় দেখা গেছে আমেরিকার কর্মকর্তা কর্মচারিরা সবচে বেশি হাস্যকর অজুহাতে অফিস ফাঁকি দেয়! শিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্যারিয়ার    বিল্ডার’ এই সমীক্ষা চালিয়েছে। এতে দেখা যায় যুক্তরাষ্টের কর্মকর্তা কর্মচারিরা ‘ব্লাডপ্রেসার মেশিনের সঙ্গে আটকে গিয়েছিলাম’ কিংবা ‘ভুল বিমানে উঠে পড়ে আরেক রাজ্যে চলে গিয়েছিলাম’ এমন অজুহাতও লিখিতভাবে দিয়েছেন অফিসে না যাবার কারণ হিসেবে। এর বাইরে পকেটে কিছু অর্থ থাকায় জুয়া খেলতে গিয়েছিলাম, ঘুমের মধ্যে স্ত্রীর লাথি খেয়ে পা মচকে গিয়েছিল, মাইক্রোওয়েভে অফিসের পোশাক শুকাতে দিয়ে তা পুড়িয়ে ফেলেছিলাম, টয়লেটে পা আটকে গিয়েছিল ইত্যাদি অজুহাতও তারা দিয়েছেন অফিসে না আসার কারণ হিসেবে। -হাফিংটন পোস্ট