সম্মিলিত ইসলামী দলসমূূহের হরতাল পালন

 
সম্মিলিত ইসলামী দলের ব্যানারে ইসলামপন্থি কয়েকটি দলের রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পবিত্র হজ ও মহানবী হযরত মুহম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছিল।
রাজধানীতে হরতালে যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়ছে। বেলা ১১টার পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।