গত বছর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘গোলিও কি রাসলীলা-রাম লীলা’ চলচ্চিত্রের জন্য কয়েকটি পুরস্কার নিজের ঘরে তুলেছেন দীপিকা পাড়–কোন। কিন্তু তারপরও পুরস্কার তার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন। তিনি মনে করেন, এটি গ্রহণযোগ্যতা ও কঠোর পরিশ্রমের চিহ্ন। আপনি পুরস্কার জিততে পারলে মনে হয় ভালো কাজ করেছি। আইএনএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
তিরি বলেন, পুরস্কার আমার জন্য একটি বিষয়। গত বছরের কাজগুলোর জন্য পুরস্কার না পেলে হাতশ হতাম। আমার কি বলছি এটা বড় কথা নয়। দিনের শেষে পুরস্কার জয়ই ভালো লাগার অনুভূতি এনে দেয়।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা পাড়–কোন। তিনি মনে করেন ‘ককটেল’ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
দীপিকা বলেন, আমার ভুলের কারণে কিছু ছবি ভালো করতে পারিনি। পরে আমি আমার ভুলগুলো শুধরে নিয়েছি। ককটেল আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সূত্র: আইএএনএস।