কানাডায় একটি শিল্প কারখানায় রবিবার বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, কানাডার অন্তারিওর সারনিয়া এলাকায় ভিওলিয়া ইএস কানাডা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস নামক কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার কর্মীরা কারখানায় গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত পাঁচজনকে প্রাথমিকভাবে সারনিয়ায় ব্লুওয়াটার হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত একজনকে বিমানে করে অন্তারিওর লন্ডন এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ভিওলিয়া ইএস কানাডা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস হল ফ্রান্সের পানি, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি ভিওলিয়ার একটি শাখা। এএফপি