রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসার বাথরুম থেকে পুলিশ রবিবার ফরিদা (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দি মনিপুরপাড়ায়। বিকাল তিনটায় লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
অপর দিকে রাজধানীর আগারঘগাঁও এলাকায় সকালে একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে আব্দুল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, উত্তর বাড্ডার মনোমি হাউজিংয়ের চ-২২ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ফরিদার লাশ উদ্ধার করা হয়েছে। বাসার বাথরুমের গ্রিলের সঙ্গে তার লাশ ঝুলন্ত ছিল। প্রাথমিক পর্যায় ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া হবে। ফরিদার বাবার নাম চান মিয়া। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দির মনিপুরপাড়ায়।
শ্রমিকের মৃত্যু: আগারগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে পড়ে আব্দুল্লাহ (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের কচুকাটা। তার পিতার নাম মনির হোসেন।
সকাল সাড়ে ৯টার দিকে সে ভবন থেকে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরপরই কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে।