বিএনপি জামাতকে জনগণের শত্রু উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আদালতে হাজিরা দেবার ভয়ে যারা ধর্মীয় লেবাসে হরতালের ডাক দেয়, জনগনকে কষ্ট দেয়, উন্নযন বাধাগ্রস্ত করে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। তারা প্রকৃত অর্থেই জনগণের শত্রু।
তিনি রবিবার দুপুরে জেলার কাজীপুরের যমুনা নদীর দূর্গম চরাঞ্চল মনসুর নগর ইউনিয়নের তিন হাজারেরও বেশী গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলে আয়োজিত এক সমাবেশে একথা বলেন।
কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিযন আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিযন আওযামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার।