তেঁতুলিয়া সীমান্তে ট্রাক্টর চালককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে পাথর আনতে গিয়ে বিপ্লব নামের এক ট্রাক্টর চালককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তার বাড়ি উপজেলার সিপাইপাড়া এলাকার জায়গীরজোত গ্রামে । গতকাল রবিবার বিএসএফ’র হাতিরাম ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানন্দা নদী থেকে তোলা পাথর ট্রাক্টরে উঠানোর সময় বিএসএফ সদস্যরা বিপ্লবকে ধরে নিয়ে যায়। তবে ট্রাক্টরটি পাথরসহ সেখানেই পড়ে রয়েছে। ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিপ্লব ভারতীয় অংশে গিয়ে ট্রাক্টরে পাথর বোঝাই করছিল।