রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আদাবর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম এএইচএম আনোয়ার পাশা সাংবাদিকদের বলেন, “দণ্ডিত ওবায়দুল্লাহ শামীম (৪৭) এসএসসি পাস হলেও ১৫ বছর আদাবর বাজারের ‘ইসলামপুর ফার্মেসিতে’ বসে নিয়মিত রোগী দেখতেন এবং নানা ধরনের অস্ত্রোপচারও করতেন। চিকিৎসা সংক্রান্ত কোনও ধরনের সার্টিফিকেট না থাকলেও শামীম সাধারণ মানুষের সাথে চিকিৎসা সেবার নামে প্রতারণা করলে আসছিল।”
দোষ স্বীকার করায় শামীমকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। শামীমের বাড়ি নড়াইলের মহাজন বাজার এলাকায়। অভিযানে র্যাব-২ এর উপপরিচালক দিদারুল আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. সাইদুর রহমানও ছিলেন।