চলতি মৌসুমে সরকার দুই টাকা বেশিতে প্রতি কেজি ৩২ টাকা দরে তিন লাখ টন আমন চাল সংগ্রহ করবে। ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি এবারের আমন সংগ্রহ কার্যক্রম চলবে। সচিবালয়ে সোমবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
গতবছর ৩০ টাকা কেজি দরে সাড়ে তিন লাখ চাল সংগ্রহ করে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি এবারের আমন সংগ্রহ কার্যক্রম চলবে। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের এবার প্রতিকেজি আমন ধানের উৎপাদন ব্যয় পড়েছে ১৮ টাকা এবং চালের উৎপাদন খরচ ২৮ টাকা।