বিলাওয়ালকে পঁচা ডিম-টমেটো নিক্ষেপ

 


লন্ডনের ভারত বিরোধী এক মিছিলে নেতৃত্ব দেয়া বিলাওয়াল ভুট্টো জারদারিকে লক্ষ্য করে পঁচা ডিম ও টমেটো নিক্ষেপের ঘটনা ঘটেছে। হোয়াইট হল থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ব্রিটেনে অবস্থান করছেন।
এদিকে এই ঘটনার জন্য ভারতীয় এজেন্টদের দায়ী করছে আয়োজকরা। তাদের দাবি মিছিল পণ্ড করতে নয়াদিল্লির নির্দেশেই না-কী এই সব ঘটনা হয়েছে। আয়োজকদের দাবি, কাশ্মীরে ভারতীয় সেনাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা ওই বিক্ষোভ অভিযাত্রার আয়োজন করেছেন। কাশ্মীর সমস্যার সমাধানে ভারতকে চাপ দিতে যুক্তরাজ্যের সরকারের কাছে একটি আবেদন জমা দেয়ার পরিকল্পনা করছিলেন তারা।
‘লক্ষ মানুষের মিছিল’ (মিলিয়ন মার্চ) হলেও মিছিলে উপস্থিতি সম্পর্কে কোনও তথ্যই দিতে পারেনি স্কটল্যান্ড ইয়ার্ড।