গোপালগঞ্জে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 
 
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মমলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. শওকত আলী সিকদার জানান, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শেখ শাহনেওয়াজ শাহীন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে একমাত্র আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

তিনি আরো জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ্জ্ব, তাবলিগ জামাত সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।