ঢাকা কলেজ ছাত্রদল সভাপতি আটক

 
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সোমবার দুপুর সোয় ১টার দিকে ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সভাপতি মামুন তালুকদারকে আটক করেছে পল্টন থানা পুলিশ। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পল্টন মডেল থানা পুলিশ সূত্র জানায়, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
এদিকে ছাত্রদল নেতা মামুন নাশকতার পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা তথ্যে পুলিশ জানতে পারে। এরপর এ তথ্যের ভিত্তিতে তাকে দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। 
এদিকে সকাল থেকে ছাত্রদলের পদবঞ্চিতরা নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেয়ার কথা বলেছিলেন। তারা অবস্থান না নিলেও বর্তমান কমিটির দুশতাধিক নেতাকর্মী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে ছিলেন।