মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন দুই সচিব ও এক যুগ্ম সচিব। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এ নোটিশের জবাব দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন না নেয়ায় তাদের মুক্তিযোদ্ধার সনদ জাল বলে তা বাতিল করার বিষয়ে জবাবে সংশ্লিষ্টরা বলেছেন, কাউন্সিলের অনুমোদন করা না করার এখতিয়ার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। এ ক্ষেত্রে আবেদনকারীর কোন দায়-দায়িত্ব বর্তায় না। জামুকার অনুমোদন না নেয়ার এই একটি মাত্র কারনে তাদের সনদ জাল-বলে গ্রহণ করা সিদ্ধান্ত সঠিক নয়।
আর ওই জবাবে তারা এসব কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।
স্বাস্থ্যসচিব মো. নিয়াাজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। এই তিনজন জবাব দিয়েছেন।
গত ১৩ অক্টোবর অসাদচরনের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।