গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বীরাঙ্গনাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও ভাতা প্রদান অনুষ্ঠানে’ বক্তব্য দানকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, একাত্তরের বীরাঙ্গনাদের তালিকা করা হবে। তবে, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে করা হয়েছে, বীরাঙ্গনাদের তালিকা সেভাবে করা হবে না বলে জানান তিনি। ভুয়া মুক্তিযোদ্ধার মতো কলঙ্কের কাহিনির হাত থেকে বাঁচার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন সেভাবে নারীনেত্রীদের নেতৃত্বে এ তালিকা করা হবে।
তিনি বলেন, যাঁরা নিজেদের বীরাঙ্গনা হিসেবে স্বীকার করবেন তাঁদেরই শুধু ভাতা দেওয়া হবে। আর যাঁরা নাম প্রকাশ করতে চাইবেন না, তাঁরা যত দিন চাইবেন, তাঁদের নাম সংরক্ষিত থাকবে।