রাজধানীতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

 
রাজধানীর মিরপুরে হোসনে আরা  (৬) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২ টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের এ ব্লকের তিন নম্বর রোডের তির নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাট থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন জানান, বিষয়টি রহস্যজনক। গতকাল রাত ১১টার দিকে বৃদ্ধার বড় ছেলে দেলোয়ার হোসেন বাসায় ফিরে বিছানার ওপর তার মায়ের লাশ দেখতে পান। এ নসময় বৃদ্ধার দুই হাত কাপড় দিয়ে বাঁধা ছিল। তার গলায় শ্বাসরোধ করার সামান্য চি‎হ্ন রয়েছে।
হোসেন আরার তিন ছেলে একই ফ্ল্যাটে থাকেন। তারা পুলিশকে অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যায় ডাকাতের দল বাসায় ঢুকে তাদের মাকে হত্যা করেছে। তবে ডাকাতরা কোনো জিনিসপত্র নিয়েছে কিনা এমন কোনো তথ্য তারা দিতে পারেননি।
এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।