শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি স্বর্ণসহ এক মালয়েশিয়ান যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। 
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে করে রাজা বাসালিনা (৫৫) নামে ঐ মালয়েশিয়ান যাত্রী বিমানবন্দরে পৌঁছান। সন্দেহজনক মনে হলে তার লাগেজে তল্লাশি চালানো হয়। এসময় লাগেজের মধ্য থেকে প্রতিটি এক কেজি করে ছয় কেজি ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।