আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ ঘানি চারদিনের সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ চীনে এটি তার প্রথম সফর। এদিকে এ বছরের শেষ নাগাদ ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রে পড়ালেখা করা ঘানি গত মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছে আফগান সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা যাচ্ছে।এএফপি