১৩ নভেম্বর থেকে সংসদের চতুর্থ অধিবেশন

 
চলতি দশম জাতীয় সংসদের চুতর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার। ওইদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার এই অধিবেশন ডেকেছেন। এটি হবে চলতি ২০১৪ সালের শেষ অধিবেশন। এরপর জানুয়ারিতে ২০১৫ সালের প্রথম অধিবেশন বসবে, সেটি হবে শীতকালীন অধিবেশন।
প্রসঙ্গত, দশম সংসদের তৃতীয় অধিবেশন গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে।