খিলগাঁওয়ে অস্ত্রশস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

 
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ চার তালিকাভূক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, রাজন (২৮), সোহেল (৩১), মির্জা মোঃ খালিদ (৩৯) ও সাদ্দাম হোসেন (৩০)। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসা, ১টি চাপাতি, ১টি চাকু ও ৮২ পিস ইয়াবা উদ্ধার করে। 
র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে নন্দীপাড়া ২নং স্কুল রোড বটতলা এলাকার ৫ নম্বর বাড়িতে র্যাব অভিযান অভিযান চালায়। র্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোঁড়ে। র্যাব সেখান থেকে সাদ্দাম ও মির্জা খালিদকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে পাশের ছোট টিনের ঘর তল্লাশি করে রাজনকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও সোহেলকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে।