একটি অফিসে নানা পদের কর্মকর্তা কর্মচারী থাকেন। কিন্তু ব্রিটেনের একটি ট্রেন স্টেশনে নিয়োগ দেয়া হয়েছে ‘ভূত বিষয়ক কর্মকর্তা’! কারণ ওই স্টেশনটি নাকি একটি ‘হানাবাড়িতে’ (হন্টেড হাউজ) পরিণত হয়েছে। স্টেশনের বিভিন্ন কক্ষে রাতের বেলায় ভুতেরা আড্ডা জমায়। অনেক যাত্রী ও কর্মচারিরা ভুতের ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ১৮০০ সালের দিকে স্টেশনটি নির্মাণ করা হয়। কিন্তু ভুতের ভয়ের কারণে যাত্রীসংখ্যা দিন দিন কমছে। তাছাড়া সেখানে পোস্টিং দিলেই কর্মীরা বদলির জন্য তদবির শুরু করে দেয়। কারণ ওই ভূত। একারণে সম্প্রতি নিয়োগ দেয়া হয়েছে ভুত বিষয়ক কর্মকর্তা। তিনি ভুতদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যাতে তারা স্টেশনে উপস্থিত কাউকে ভয় না দেখায়! - বোস্টন গ্লোব