একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে শাহাবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তারা অবস্থান নেয়া শুরু করেন।
গণজাগরণ মঞ্চের তিনটি অংশে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ইমরান এইচ সরকার, কামালা পাশা গ্রুপ ছাড়াও রয়েছে জাসদ ছাত্রলীগ। আলাদা ব্যানারে হলেও তারা নিজামীর সর্বোচ্চ দাবি জানাচ্ছেন।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার বলেছেন, আজ নিজামীর রায় ঘোষণার যে তারিখ ধার্য করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে গণজাগরণ মঞ্চ বরাবরের মতোই সকাল দশটা থেকে রায় ঘোষণার আগ পর্যন্ত প্রজন্ম চত্বরে অবস্থান করব। রায় যথাযথ না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেয়া হবে।