গুগল’র সেন্সরে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়

ক্যান্সার, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে এবং অন্যান্য রোগ প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের লক্ষ নিয়ে উদ্ভাবিত ডিভাইস উন্নয়নে গুগল কাজ চালিয়ে যাচ্ছে। এই ডিভাইস বর্তমান সময়ের চেয়ে অনেক আগে রোগ নির্ণয়ের করবে। খবর বিবিসির।
বিশ্ববিখ্যাত অনুসন্ধান ইঞ্জিন গুগল চিকিৎসা প্রযুক্তির ওপর কাজ করছে। প্রযুক্তিটি (হাতের কব্জিতে ঘড়ির মতো ইন্দ্রিয়-অনুভূতি ডিভাইসটি) সংযুক্ত করে রোগ-ন্যানোপার্টিশেলস শনাক্ত করা হবে। পাশাপাশি সেবন করা ওষুধ রোগীর রক্তে প্রবাহিত হয়ে ওই ‍ইন্দ্রিয়-অনুভূতি ডিভাইসে ‍ খুবই প্রাথমিক পর্যায়ে রোগ ধরা দিবে।
খাবার ওষুধটি রোগে আক্রান্ত কোন ব্যক্তির প্রাণরসায়নে (বায়োকেমিস্ট্রি) কিছু পরিবর্তন এনে কব্জিতে পড়া ওই ইন্দ্রিয়-অনুভূতির ডিভাইসে পূর্ব সতর্কীকরণ সঙ্কেত পাঠাবে। প্রযুক্তিটির উন্নয়নের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।
প্রাথমিক রোগ নির্ণয় অসুখ নিরাময়ের চাবিকাঠি। কিন্তু বর্তমানে শুধু মাত্র চিকিৎসার সময় পার এবং মারাত্মক অবস্থা ধারণ করার পর অনেক ক্যান্সার, যেমন প্যানক্রেটিক শনাক্ত করা যাচ্ছে।